আমাদের জীবনের কোন এক সময় প্রায় প্রত্যেকেই আমাদের হৃদয় কারো দ্বারা আঘাত প্রাপ্ত হয় বা কোন ঘটনার প্রেক্ষিতে আমাদের হৃদয় ভেঙ্গে যায় । ভার্সিটি পড়ুয়া একটি মেয়ে ক্যাথি কলেজ লাইফ শেষ করার পর বিয়ে করার প্রস্তুতি নিল । যখন তার বয়স ২৭ বছর তখন তার ফিউচার হাজব্যান্ডের সাথে দেখা হল । একবছর পর তারা বিয়ে করলো । কিন্তু যখন তার বয়স ২৭ থেকে ২৮ বছরে পা দিল তখন তার স্বামী তাকে ফেলে চলে গেল ।কিছুদিন পর তার ব্রেস্ট টিউমার ধরা পড়লো । বেশ কয়েক মাস কেমোথেরাপি এবং বেদনাদায়ক সার্জারি মধ্য দিয়ে সে তার জীবনকে অতিবাহিত করলো । যখন সে আবার নিজের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে লাগলো তখনই তার অন্য ব্রেস্টে ব্রেস্ট ক্যানসার ধরা পড়লো ।
তখন আবার
বেশ কয়েক মাস কেমোথেরাপি এবং বেদনাদায়ক সার্জারি মধ্য দিয়ে সে তার জীবনকে অতিবাহিত করলো । যতশিগ্র সম্ভব সে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিল। খুব শিগ্রই সে মাইকেল নামে এক ব্যক্তির সাথে সে পরিচিত হল এবং তার প্রেমে পড়লো।এই রিলেশনশিপ তার জন্য মস্ত বড় আশার মঞ্চ হয়ে দাঁড়াল । ৬ মাস পর কোন এক উষ্ণ সন্ধ্যায় মাইকেল ক্যাথির সবথেকে প্রিয় রেস্টুরেন্টে খেতে নিয়ে গেল । ক্যাথি জানে আজ মাইকেল তাকে প্রপোজ করবে । এবং সে তার উত্তেজনাকে খুব কষ্টে দমিয়ে রাখল কিন্তু মাইকেল ক্যাথিকে প্রপোজ করলো না । বরং সে তার সাথে সম্পরক ছিন্ন করলো ।মাইকেল খুব সাধারণ ভাবেই বলল সে তার প্রেমে পরেনি । এবার তার হৃদয় সত্যি ভেঙ্গে পড়লো । সে নিজেকে ঠিক করার জন্য প্রাণবন্ত চেষ্টা করতে লাগলো । ব্রেকাপের ৫ মাস পরও ক্যাথি মাইকেলকে ভুলতে পারলো না । সে সত্যি খুবই কষ্ট পেয়েছে । এখন প্রশ্ন হল, ক্যাথির মত একজন দৃঢ় মানসিকতার মহিলা তার আবেগ কেন নিয়ন্ত্রনে অক্ষম হল ?
কেন আমরা এত ভুল করি যখন আমরা আমাদের ভাঙ্গা হৃদয়কে রিকভার করতে চেষ্টা করি? যখন আমাদের হৃদয় ভেঙ্গে যায় তখন এই ভগ্ন হৃদয় আমাদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে । তখন আমরা আমাদের মনের উপর আস্থা রাখতে পারি না ।,
আমাদের কোন রিলেশন যখন শেষ হয়ে যায় তখন আমাদের সামর্থ্যকে জাগ্রত করা খুব প্রয়োজন যাতে আমরা নিজেদের সামলে নিতে পারি । কিন্তু ভগ্ন হৃদয় নাটকীয় ভাবে খুব যন্ত্রণার সৃষ্টি করে । তখন আমাদের মধ্যে এমন অনুভূতির সৃষ্টি হয় যেন এই ভগ্ন হৃদয়ের কষ্ট কখনো শেষ হবে না । কি করবেন যখন এমন পরিস্থিতির স্বীকার হবেন । (১) Accept the pain) আপনার মনের মধ্যে যে কষ্ট রয়েছে সেটা প্রথমে স্বীকার করুন । যখন কোন কিছু বা কেউ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তখন সেটা হারালে আপনি কষ্ট পাবেন সেটাই স্বাভাবিক । তাই ( ২) Change your habit ) এমন গান শোনা বন্ধ করুন যা আপনার এক্স এর কথা মনে করিয়ে দেয় । সেই সব জায়গায় না হয় নাই গেলেন যেখানে গেলে তার কথা মনে পরে । অথবা নিজের সুখের কথা ভুলে যান এবং অন্যকে কিভাবে আনন্দ দিয়ে সুখী করা যায় তাই ভাবুন । (৩) Change how you see yourself and him) আমরা অনেকেই আমাদের এক্স এর সাথে কিভাবে রোমান্টিক বা ভালো সময়কে অতিবাহিত করেছি তা কল্পনা করার চেষ্টা করি । এটিকে চেঞ্জ করে সেই মুহূর্তের কথা ভাবুন কিভাবে আপনি অন্যকে আনন্দ দিয়েছিলেন । (৪) Understand this emotion) এবং আনন্দকে গভীর ভাবে বোঝার চেষ্টা করুন । (৫) Believe that you will find love again) বিশ্বাস করতে থাকুন আপনি আবার ভালোবাসা খুজে পাবেন । আর হ্যাঁ সবথেকে বড় কথা (৬) Understand yourself) নিজেকে বোঝার চেষ্টা করুন । মনকে বোঝাতে চেষ্টা করুন ব্রেকআপের পরে ও আপনি সুখে আছেন। সুখে থাকতে পারবেন।
0 comments:
Post a Comment